শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাপানের নির্বাচনে জয়ী প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাই‌চি

আন্তর্জা‌তিক ডেস্ক : জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। রোববারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র তথ্য অনুযায়ী, তাকাইচির দল এলডিপি-এর নেতৃত্বাধীন জোট প্রতিনিধি পরিষদের ৪৬৫টি আসনের মধ্যে ৩৫২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে শুধু এলডিপিই পেয়েছে ৩১৬টি আসন। যা মোট আসনের প্রায় ৬৮ শতাংশ।

যুদ্ধ পরবর্তী জাপানের ইতিহাসে এই প্রথম কোনো একক দল প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। জাপানের বিভিন্ন গণমাধ্যম এই ফলাফলকে “ঐতিহাসিক বিজয়” বলে অভিহিত করেছে।

অথচ ২০২৪ সালে এলডিপি সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলো। এরপর তাকাইচি গত অক্টোবরে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব গ্রহণ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন। ---- বি‌বি‌সি বাংলা

ধারণা করা হচ্ছে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তাই দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।

এখন তাকাইচির সামনে চ্যালেঞ্জ হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মোকাবিলা করা, জাপানের স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং মন্থর প্রবৃদ্ধিতে গতি আনা।

ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের বড় ভক্ত তাকাইচি সবসময়ই নিজের দেশের “আয়রন লেডি” হতে চেয়েছেন। থ্যাচারের মতোই তিনিও একজন কট্টর রক্ষণশীল।

তিনি সমলিঙ্গের বিয়ের বিরোধিতা করেন সেইসাথে রাজপরিবারে নারীদের উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসার বিরোধীও তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়