শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে দমন–পীড়ন চললে খামেনিকে হত্যার হুমকি—ট্রাম্পের নাম করে গ্রাহামের সতর্কবার্তা

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘আয়াতুল্লাহদের বলছি—আপনাদের বুঝতে হবে, আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।’

ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে।

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালি প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন।

এরমধ্যেই, ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না।

ইরানজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়