শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, বাংলাদেশি তরুণীর অভিযোগে শিলিগুড়িতে প্রেমিক আটক

ভালোবাসার টানে কাঁটাতার ও সীমান্তের বাধা উপেক্ষা করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়িতে এসে হাজির হলেন এক বাংলাদেশি তরুণী। তবে রোমান্টিক গল্পের মতো সুখের পরিসমাপ্তি হয়নি এই প্রেমের। 

শিলিগুড়িতে এসে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ভক্তিনগর থানা স্থানীয় যুবক রাকেশ রায়কে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি মহকুমাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী বাংলাদেশি তরুণীর সঙ্গে আটক রাকেশ রায়ের প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে পরিচয় ছিল। সেই সূত্র ধরেই ওই তরুণী বৈধ পাসপোর্ট ও ভিসায় ভারতে আসেন। শিলিগুড়িতে থাকাকালীন রাকেশ ও ওই তরুণীকে বিভিন্ন সময় একসঙ্গে দেখাও গেছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই প্রেমিক রাকেশ আপত্তি জানান। 

অভিযোগ রয়েছে, বিয়ের প্রস্তাব দেওয়ার পর ওই তরুণীকে হুমকি ও হয়রানিও করেন রাকেশ। এরই মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশি তরুণী নিজ দেশে ফিরে যেতে বাধ্য হন। পুলিশ সূত্র আরও জানায়, রাকেশ ধারণা করেছিলেন ওই তরুণী আর ভারতে ফিরে আসবেন না। তবে নতুন করে ভিসা নিয়ে ফের শিলিগুড়িতে আসেন ওই তরুণী। সেখানে এসে প্রেমিককে খুঁজে না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

পরবর্তীতে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাংলাদেশি তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং সোমবার (৫ জানুয়ারি) অভিযুক্ত রাকেশ রায়কে আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক যুবককে আদালতে তোলা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, বাংলাদেশি তরুণীর অভিযোগের সত্যতা এবং এর পেছনে অন্য কোনও অপরাধমূলক দিক রয়েছে কিনা- সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়