শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদুরোকে তোলা হলো  নিউইয়র্কের কোটে 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের কোর্টে তোলা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) তাকে কারাগার থেকে কোর্টে আনা হয়।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ম্যানহাটনে একটি ফেডারেল আদালত ভবনে পৌঁছেছেন। সেখানে আজ তাকে বিচারকের সামনে তোলা হবে।

এর আগে মার্কিন কর্তৃপক্ষ মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে বের করা হয়। এরপর তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। তাকে আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের সামনে হাজির করার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাদুরো হেলিকপ্টার থেকে নামার সময় তার সঙ্গে এক নারী ছিলেন, যিনি তার স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাদের দুজনকেই একাধিক ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর এজেন্ট ঘিরে রাখেন। তাদের পরণে কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে। এ সময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

বিবিসি জানিয়েছে, হাতকড়া পরা অবস্থায় সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তাদের পাহারায় মাদুরোকে প্রথমে একটি হেলিকপ্টারে তোলা হয়। পরে তাকে আবার হেলিকপ্টার থেকে নামিয়ে একটি সাঁজোয়া যানবাহনে স্থানান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়