শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান, অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেন দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন।

সোমবার (৫ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, তিনি বলেছেন, 'আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকার ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। কঠিন সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।'

'এই কারণেই আমেরিকার বারবার বক্তৃতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য- যখন মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলেন এবং আমাদের ভেনেজুয়েলা ও সামরিক হস্তক্ষেপের সঙ্গে যুক্ত করেন, তখন এটি কেবল ভুল নয়, এটি অসম্মানজনক।'

নিলসেন জোর দিয়ে বলেন, দ্বীপটি 'মহাশক্তিধরদের বক্তব্যের বস্তু' নয়, বরং একটি জনগণ এবং একটি গণতন্ত্র- যাকে সম্মান করা উচিত, বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের। বন্ধুদের মধ্যে হুমকি, চাপ এবং সংযুক্তির আলোচনা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, আমরা (গ্রিনল্যান্ড) আলোচনার জন্য উন্মুক্ত। তবে সেগুলো যথাযথ চ্যানেলের মাধ্যমে এবং আন্তর্জাতিক আইন অনুসারে পরিচালিত হতে হবে।

এর আগে রোববার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের 'জাতীয় নিরাপত্তার জন্য' প্রয়োজন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অঞ্চলটিকে 'অত্যন্ত কৌশলগত' বলে বর্ণনা করেন এবং দাবি করেন, এটি বর্তমানে রাশিয়ান এবং চীনা জাহাজে বেষ্টিত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়