শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে প্রয়োজন যুক্তরাষ্ট্রের: ডোনাল্ড ট্রাম্প

দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের 'জাতীয় নিরাপত্তার জন্য' প্রয়োজন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প গ্রিনল্যান্ডকে 'অত্যন্ত কৌশলগত' অঞ্চল বলে বর্ণনা করেন এবং দাবি করেন, অঞ্চলটি বর্তমানে রাশিয়ান এবং চীনা জাহাজে বেষ্টিত।

গ্রিনল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো 'পদক্ষেপ' সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন, কিন্তু ডেনমার্ক তা সমর্থন করবে না।

ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন, গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ বৃহত্তর পশ্চিমা স্বার্থকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে 'আমাদের এটি থাকা প্রয়োজন'।

প্রসঙ্গত, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এর আগেও 'সার্বভৌমত্ব হস্তান্তরের' মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়