শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০১:১৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলা ‘আমাদের এলাকা’, বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে তুলে আনার পর দেশটিকে নিজেদের এলাকা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

 সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ও জাতি গঠন (নেশন বিল্ডিং) নিয়ে তার আগের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, মনরো ডকট্রিন অনুযায়ী ‘এটা আমাদের এলাকা’।
 
তিনি আরও বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো যেন টেকসই ও সফল হয়-এটাই আমাদের কাজ, আর যেখানে তেল আছে, সেখানে যেন তা অবাধে উত্তোলন করা যায়।’
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলাকে আবার ‘ফিরিয়ে আনতে’ হবে। একইসঙ্গে দেশটিকে তিনি ‘মৃত’ বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বলেন, ‘অবকাঠামো ফিরিয়ে আনতে তেল কোম্পানিগুলোর বড় ধরনের বিনিয়োগ দরকার হবে।’
  
ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজে কিছুই বিনিয়োগ করবে না, তবে যুক্তরাষ্ট্র ‘দেশটির দেখভাল করবে’ এবং ‘মানুষদেরও ভেনেজুয়েলানসহ... যারা নিজের দেশ ছেড়ে এসে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন।’
 
আলাপকালে নিকোলাস মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলার বর্তমান প্রশাসনের বাকি সদস্যরা দেশটিকে ‘সুসংগঠিত’ করার প্রচেষ্টায় সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র সেখানে দ্বিতীয়বার হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
  
স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের অবস্থান এখন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দিশিবিরে পাঠানো হয়। সোমবার তাদেরকে নিউইয়র্কের একটি আদালতে তোলার কথা রয়েছে।
 
তথ্যসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়