শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুকুশিমার ক্ষত ভুলে পারমাণবিক যুগে ফিরছে জাপান, চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র

ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের এক দশকেরও বেশি সময় পর জাপানের পারমাণবিক জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দেশটির নিইগাতা প্রদেশ সোমবার বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়ারি পুনরায় চালুর অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জাপানের পারমাণবিক শক্তিতে প্রত্যাবর্তনের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নিইগাতা প্রদেশের উপকূলে অবস্থিত কাশিওয়াজাকি-কারিওয়ারি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। উৎপাদন সক্ষমতার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত।

২০১১ সালে জাপানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তাজনিত কারণে কাশিওয়াজাকি-কারিওয়ারিসহ দেশের সব ৫৪টি পারমাণবিক রিয়্যাক্টর বন্ধ করে দেওয়া হয়। ফুকুশিমার সেই দুর্ঘটনাকে চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে গণ্য করা হয়।

ফুকুশিমার ঘটনার পর দীর্ঘ সময় ধরে জনমত ও নিরাপত্তা উদ্বেগের কারণে জাপানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যত স্থবির হয়ে পড়ে। তবে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে দেশটি। বর্তমানে জাপানের ৩৩টি কার্যকর রিয়্যাক্টরের মধ্যে ১৪টি পুনরায় চালু হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়ারি চালু হলে এটি হবে টেপকোর অধীনে পুনরায় চালু হওয়া প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

টেপকোর মুখপাত্র মাসাকাতসু তাকাতা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যেন আর কখনো ফুকুশিমার মতো কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, নিইগাতার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যেন এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়—এটাই টেপকোর প্রধান অঙ্গীকার।

তবে সব প্রস্তুতির পরও স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। নিইগাতার অনেক বাসিন্দার মনে এখনো ফুকুশিমার ভয়াবহ স্মৃতি তাজা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হলে সম্ভাব্য ঝুঁকি নিয়ে শঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাপানের ভবিষ্যৎ জ্বালানি নীতি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়