শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ার অপশন পুনর্বহাল করার পর শুক্রবার রাতে টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে।

গত বছর বাতিল হওয়া প্রায় ১৩৯ বিলিয়ন ডলার মূল্যের এই শেয়ার অপশন পুনর্বহাল করায় তার সম্পদে এই বড় উল্লম্ফন ঘটে। ২০১৮ সালে প্রণীত মাস্কের বেতন–ভাতা প্যাকেজটির মূল্য তখন ছিল ৫৬ বিলিয়ন ডলার। তবে নিম্ন আদালত দুই বছর আগে ওই চুক্তিকে ‘অকল্পনীয়’ বলে বাতিল করেছিল।

ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট শুক্রবার রায় দিয়ে জানান, ২০২৪ সালের যে রায়ে এই প্যাকেজ বাতিল করা হয়েছিল, তা মাস্কের প্রতি ‘অনুচিত ও অন্যায়’ ছিল।

এর আগে চলতি সপ্তাহে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে—এমন প্রতিবেদনের পরই তার সম্পদের পরিমাণ দ্রুত বেড়ে যায়।

আলাদাভাবে নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের বেতন–ভাতা পরিকল্পনায় অনুমোদন দেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ।

বিনিয়োগকারীরা এতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের শক্তিধর প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের স্বপ্নের প্রতি সমর্থন জানান।

ফোর্বসের তালিকা অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদ গুগলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে আরো সুদৃঢ় করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়