শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে কাঁপল সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা বেজে ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। খবর খালিজ টাইমস।

এনসিএম জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছে আঘাত হানে। তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়।

ওই ভূমিকম্পের কারণ হিসেবে বলা হয়েছিল, আরবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব উপসাগরীয় অঞ্চলের পুরোনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের সূত্রপাত ঘটায়।

আশপাশের দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছরের ৪ নভেম্বর ওমানের মুসানদামের দক্ষিণদিকে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া ১ ডিসেম্বর ভোরে বাহরাইনে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ২২ নভেম্বর ইরাকেও ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের আগস্টে ওমানের মাদহায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ২.২। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়