শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওড়িশায় বাঙালি গ্রামে আদিবাসীদের হামলা: ৬০ বাড়িতে অগ্নিসংযোগ, ইন্টারনেট বন্ধ

ভারতের বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় স্থানীয় এক আদিবাসী নারীকে হত্যার ঘটনায় কয়েকজন বাঙালির সম্পৃক্ততার অভিযোগ তুলে বাঙালিদের একটা গোটা গ্রামে হামলা চালায় একটি আদিবাসী গোষ্ঠী।

রোববার (৭ ডিসেম্বর) ওড়িশায় প্রত্যন্ত মালকানগিরির এমভি-২৬ গ্রামে এ ঘটনা ঘটার পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) সর্বভারতীয় গণমাধ্যমের বদৌলতে প্রকাশ্যে আসে।

জানা যায়, রোববার স্থানীয় পোতেরু নদী থেকে পদিয়ামি (৫৫) নামের এক আদিবাসী নারীর মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। পদিয়ামি রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। সেই নদীর পাশেই রয়েছে সুকুমার মণ্ডল নামে এক বাঙালি কৃষকের জমি।

আদিবাসীদের অভিযোগ, পদিয়ামিকে অপহরণ করে খুন করেছেন সুকুমার ও তার পরিচিতরা। কারণ দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে সুকুমারের সঙ্গে পদিয়ামির মনোমালিন্য ছিল। সেই কারণেই তাকে খুন করা হয়েছে। তবে আদিবাসী নারীকে খুনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সুকুমার মণ্ডল।

জানা যায়, ঘটনার পর থেকেই উত্তাল মালকানগিরি। গত রোববার ওই বাঙালি গ্রামে হামলা চালায় অন্তত পাঁচ হাজার আদিবাসী। কুড়াল, তলোয়ার, তীর-ধনুক হাতে হামলা চালায় তারা। জেলা সদর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের ওই গ্রামে ঢুকে একের পর এক বাড়ি, ঘরের জিনিসপত্র, পশু, যানবাহন জ্বালিয়ে দেয় হামলাকারীরা। পরপর ৬০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। প্রাণ বাঁচাতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালায় বাঙালিরা।

এমভি-২৬ গ্রামের বাসিন্দা সত‌্যজিৎ হালদার বলেন, হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দুপুরে যখন বাঙালি গ্রামে হামলা চালায়, প্রায় ৬০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, তখন মনে হচ্ছিল আর প্রাণে বাঁচবে না কেউই। সবকিছু পুড়ে খাক হয়ে যাবে। পরিবারগুলোর হা-হুতাশ করার শক্তিও নেই।

রোববারের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালকানগিরিতে পুলিশ ও বিএসএফ মোতায়েন করা হয়। কিন্তু সোমবার পুলিশের সামনে বাঙালি গ্রামে ঢুকে আবারো বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে আদিবাসীরা। ওই সময় পুলিশ কার্যত নিশ্চুপ ছিল এবং নীরব দর্শকদের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ।

সোমবার সন্ধ্যায় ওড়িশার সরকার জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা মালকানগিরি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে এই জেলায়।

মালকানগিরির অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ পাটিল জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আদিবাসী নারীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শুভরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু পরিস্থিতি আরো জটিল হচ্ছে। 

এদিকে, গ্রামের বাঙালি বাসিন্দারা নিরাপত্তা ও বিচারের দাবিতে কালেক্টর অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গোটা এলাকায় দমকল বাহিনী, পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

ওড়িশা পুলিশের দক্ষিণ পশ্চিম শাখার আইজি কানোয়াল বিশাল সিং ইতিমধ্যেই জেলা প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শান্তি বৈঠক করেছেন। গ্রামের ১০ কিলোমিটার বৃত্তে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়