শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন শান্তি আলোচনা: অচলাবস্থা কাটাতে লন্ডনে স্টারমার-জেলেনস্কি বৈঠক

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে লন্ডনে সোমবার (৮ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। চলমান শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যে দুটি বড় ইস্যু নিয়ে অচলাবস্থা এখনও রয়ে গেছে।৷ এক. যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনীর আকার। দুই. পূর্ব দনবাস অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন বিশেষ দূত কিথ কেলোগ বার্তা সংস্থা সংস্থা রয়টার্সকে বলেন, “এই দুই বিষয় সমাধান হলে বাকি সবকিছু সহজেই মিটে যাবে। আমরা লক্ষের প্রায় কাছাকাছি।”

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সোমবারের বৈঠকে দুই নেতাশান্তি আলোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে আলোচনা করবেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে হোয়াইট হাউজ কিয়েভ ও মস্কোকে যুদ্ধবিরতির জন্য বহু-ধাপের একটি খসড়া পরিকল্পনায় আনতে চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত বড় কোনও অগ্রগতি চোখে পড়েনি।

তবুও সপ্তাহান্তে শেষ হওয়া সর্বশেষ মার্কিন–ইউক্রেন আলোচনার পর জেলেনস্কি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

শান্তি পরিকল্পনার প্রাথমিক সংস্করণটি রাশিয়ার প্রতি অতিরিক্ত সুবিধাজনক হওয়ায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা আপত্তি জানিয়েছিল। পরে সেই পরিকল্পনা সংশোধন করা হয়েছে। ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রস্তাবও সামনে এনেছে—যার মধ্যে রয়েছে সম্ভাব্য শান্তিচুক্তি তদারকির জন্য একটি ইউরোপীয় নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ। তবে মস্কো এ ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন পরিকল্পনার মূল খসড়ায় ন্যাটোর ভূমিকা সীমিত রাখা, ইউক্রেনের সেনাবাহিনীর আকারে বিধিনিষেধ এবং দনবাসে রাশিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো বিষয় ছিল—যা নিয়ে কিয়েভ ও তার মিত্রদের আপত্তি এখনও জোরালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়