শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

ইরানের চেয়ে ইসরায়েলই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মিলকেন ইনস্টিটিউটের মিডল ইস্ট ও আফ্রিকা সামিটে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রিন্স তুর্কি আল ফয়সালের কাছে জানতে চাওয়া হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কে বড় হুমকি? জবাবে তিনি বলেন, এই মুহূর্তের জন্য অবশ্যই ইসরায়েল।

তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর ক্ষমতা কমে যাওয়া এবং সিরিয়ায় শাসন পরিবর্তনের ঘটনা ইরানের বৃহত্তর মধ্যপ্রাচ্য প্রভাব খর্ব করেছে।
 
প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেন, ইসরায়েল প্রায় প্রতিদিন সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে, গাজা বা পশ্চিম তীর এবং লেবাননে–যেখানে যুদ্ধবিরতি আছে সেখানেও ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রাখছে।
 
তিনি বলেন, এই দৃশ্য আমাদের অঞ্চলের জন্য শান্তির লক্ষণ নয়। আমার মতে, ইসরায়েল এই সমস্যার সৃষ্টি করছে এবং তাকে নিয়ন্ত্রণে আনা উচিত।

উল্লেখ্য, সরকারি পদ থেকে অবসর নিলেও প্রিন্স তুর্কি সৌদি বাদশাহ’র পরিবারে প্রভাবশালী সদস্য হওয়ায় রিয়াদে তার প্রভাব রয়েছে। ইসরায়েল নিয়ে তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে- রিয়াদ এখনও তেল আবিবেরর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেই। 

সূত্র : টাইমস অব ইসরায়েল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়