শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ মার্কিন ডলারে ১২ লাখ ইরানি রিয়াল, বাংলাদেশের ১ টাকায় কত পাওয়া যাবে?

ডলারের বিপরীতের ইরানি রিয়ালের দাম রেকর্ড দরপতন হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) খোলা বাজারে এক ডলারের বিনিময় হার প্রায় ১২ লাখ রিয়াল নির্ধারণ করেন ব্যবসায়ীরা।

মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মূল্য শুধু অবনতির দিকে গেছে। এছাড়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা থমকে যাওয়ার কারণেও ইরানি রিয়ালের দাম কমছে।

বাংলাদেশি এক টাকায় কত ইরানি রিয়াল পাওয়া যাবে?

সর্বশেষ বিনিময় হার অনুযায়ী এক টাকায় ১০ হাজার ৭০০ ইরানি রিয়াল পাওয়া যাবে। তবে ইরানে ১০ হাজার রিয়ালের মূল্য খুবই কম। এ অর্থ দিয়ে সেখানে এক বোতল পানিও পাওয়া যাবে না। সর্বোচ্চ হলে একটি চকলেট পাওয়া যেতে পারে।

সাধারণ মানুষের ওপর প্রভাব

রিয়ালের এ দরপতন ইরানের সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দেশটিতে ইতিমধ্যে খাবারের দাম আরও বেড়েছে। যা দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে।

এরমধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের আবারও যুদ্ধ বাধতে পারে এমন আশঙ্কা করছেন সাধারণ মানুষে। গত ১২ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যা ১২ দিন স্থায়ী ছিল।

আলী মোশতাগ নামে ৫৩ বছর বয়সী এক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার বার্তাসংস্থা এপিকে বলেছেন, “সাধারণ মানুষের জীবন শুধুমাত্র আরও কঠিনই হবে না, নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা খুবই কম আসায়, আশঙ্কা দেখা দিয়েছে সরকার পুরোনো অবকাঠামো রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখতে পারবে কি না।”

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে তেহরানের বিরুদ্ধে ফের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এছাড়া পারমাণবিক কার্যক্রম নিয়ে জাতিসংঘ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে।

সূত্র: এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়