শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

ইহুদিবাদী ইসরাইলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরাইল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে, তারা বর্তমানে ইসরাইলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না।

জানিয়েছে, কিডনি দানকে উৎসাহদানকারী একটি ইসরাইলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে, এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না।

সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল।

গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে- ‘আমরা বর্তমানে ইসরাইল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।’

ইসরাইলি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, গিনেসের এই সিদ্ধান্ত (দখলকৃত) ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে। 

ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা ‘মাতনাত চাইম’ নামের একটি সংস্থা দাবি করেছে, তারা মোট ২০০০ জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন।

এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটির।

তবে ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

ইসরাইলের চ্যানেল ১২ আরও জানায়, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই প্রক্রিয়া স্থগিত করে ‘মাতনাত চাইম’–কে ইমেইলে জানিয়েছে যে তারা ‘বর্তমানে ইসরাইল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।’

বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ইসরাইলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়