শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু–কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৭ আহত ৩০

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে নওগাম থানা চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যারেরার ফুটেজেও বিস্ফোরণের তীব্রতা দেখা যায়।

কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকসামগ্রী থানা এলাকায় পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরে সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিম পরীক্ষার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকেছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনো চলছে। তদন্তকারীরা জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়