শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলি আগ্রাসনে গাজার পরিবারগুলো শীতের আগে চরম মানবিক সংকটে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল। এই সময়ে উপত্যকাটির ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ। ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইউএনআরডব্লিউএ বলছে, শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্ম থেকে এই হিসাব পাওয়া গেছে। সংস্থাটি ইউএনআরডব্লিউএ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউএনআরডব্লিউএ এসব তথ্য জানায়।

ইউএনআরডব্লিউএ আরও জানায়, শীত আসার আগে থেকেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয়ও নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার বাহিনী প্রতিদিনই এই চুক্তি লঙ্ঘন করছে। যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসাসামগ্রী গাজার ভেতরে প্রবেশেও বাধা তৈরি হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়