শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে স্বর্ণের মহামূল্য খনির আবিষ্কার, যার বাজার মূল্য ৬৩৬ বিলিয়ন ডলার

পাকিস্তানে এক অভাবনীয় আবিষ্কার—দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় মিলেছে বিশাল স্বর্ণের মজুদ। মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর এ আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি জানান, তারবেলায় আবিষ্কৃত এ সোনার আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

হানিফ গোহর বলেন, স্বর্ণের এ মজুদ পাকিস্তানের অর্থনীতির জন্য এক গেমচেঞ্জার হতে পারে। এ সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করাও সম্ভব। তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ের খনন কোম্পানি—অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন গোহর।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আবিষ্কার সত্যিই কার্যকরভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত দেশটির জন্য এটি এক ‘অপ্রত্যাশিত আশীর্বাদ’ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়