শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলবে ইরান

ইরান তাদের পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করে পুনরায় গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নন বলেও উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রবিবার (২ নভেম্বর) পেজেশকিয়ান বলেন, কয়েকটা ভবন আর কারখানা ধ্বংস হয়ে যাওয়া আমাদের জন্য সমস্যা নয়। আমরা সব আবারও গড়ে তুলবো এবং তা হবে আরও শক্তিশালী।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় ওই মন্তব্য করেন প্রেসিডেন্ট। সেখানে দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

গত জুনে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, জুনের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের চেষ্টা করলে নতুন করে হামলার নির্দেশ দেবেন তিনি। হোয়াইট হাউজের দাবি, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি পরিচালনা করছিল তেহরান।

তবে, পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে এসেছে ইরান। তেহরানের শাসকগোষ্ঠীর দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে রবিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মানুষের সমস্যা সমাধানের জন্য পারমাণবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। রোগবালাই নিরাময় এবং জনস্বাস্থ্যের জন্য আমরা এগুলো চালিয়ে যাচ্ছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়