শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘নিহত অন্তত ৭০০’

৩০ অক্টোবর তানজানিয়ায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের ছেঁড়া পোস্টারের কাছে একজন দাঙ্গা পুলিশ অফিসার ব্যবহৃত টিয়ারগ্যাসের ক্যানিস্টার ছুঁড়ে মারছেন। ছবি : রয়টার্স
তানজানিয়ায় তিন দিনের নির্বাচন-পরবর্তী বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন’ নিহত হয়েছে বলে প্রধান বিরোধী দল চাদেমা শুক্রবার এএফপিকে জানিয়েছে।

দলের মুখপাত্র জন কিতোকা জানান, বিক্ষোভকারীরা শুক্রবার অর্থনৈতিক রাজধানী দার এস সালামের সিটি সেন্টারের দিকে মিছিল করছিলেন।

তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি, তখন দার এস সালামে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজাতে ২০০-এর বেশি। দেশের অন্যান্য স্থানের সংখ্যা যোগ করে, মোট সংখ্যা প্রায় ৭০০।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, তারাও একই ধরনের সংখ্যা শুনছে এবং এই সংখ্যাগুলো তানজানিয়ান সেনাবাহিনীর মধ্যেও প্রচারিত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

কিতোকা বলেন, চাদেমা দলের সদস্যরা হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলোতে গিয়ে ‘লাশ গণনা’ করে তাদের এই সংখ্যা সংগ্রহ করেছে। এএফপি যখন একাধিক হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে, তখন তারা কথা বলতে ভয় পাচ্ছিল।

কিতোকা বলেন, ‘সরকারের কাছে আমাদের বার্তা হলো, আমাদের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করুন। পুলিশের বর্বরতা বন্ধ করুন। জনগণের রায়, যা হলো নির্বাচনী ন্যায্যতা, তার প্রতি সম্মান দেখান।’

তিনি আরো যোগ করেন, ‘সেখানে কোনো নির্বাচনই হয়নি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়