শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১২:৫৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর সংক্রমণ থেকে বাড়ছে স্মৃতিশক্তি লোপ, বলছে নতুন গবেষণা

শরীরের কোনো গুরুতর সংক্রমণ নীরবে বাড়িয়ে দিতে পারে বার্ধক্যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের ঝুঁকি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে শারীরিক অসুস্থতার সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের এমন এক যোগসূত্র, যা সচরাচর আড়ালেই থেকে যায়। 

ফিনল্যান্ডের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, যেসব বয়স্ক ব্যক্তি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) বা অন্যান্য ব্যাকটেরিয়াজনিত গুরুতর সংক্রমণে ভুগেছেন, পরবর্তী জীবনে তাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

এই গবেষণায় ডিমেনশিয়ায় আক্রান্ত ৬২ হাজারেরও বেশি মানুষের তথ্যের সঙ্গে এই রোগে আক্রান্ত নন, এমন ৩ লাখ মানুষের তথ্য তুলনা করা হয়েছে।

গবেষণায় বিশেষভাবে দেখা গেছে যে, অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা বিবেচনায় নেওয়ার পরেও সংক্রমণের কারণে ডিমেনশিয়ার ঝুঁকি অপরিবর্তিতই ছিল। অর্থাৎ, সংক্রমণ নিজেই এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ডিমেনশিয়া শনাক্ত হওয়ার পাঁচ থেকে ছয় বছর আগেই এসব সংক্রমণ ঘটেছিল।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অসুস্থতা মস্তিষ্কের অভ্যন্তরীণ ক্ষতি ত্বরান্বিত করতে পারে। তবে তারা সতর্ক করে বলেছেন, এই গবেষণালব্ধ ফলাফল সরাসরি 'কার্যকারণ সম্পর্ক' (সরাসরি সংক্রমণের কারণেই ডিমেনশিয়া হয়) প্রমাণ করে না।

গবেষকদের মতে, সময়মতো সংক্রমণ প্রতিরোধ ও দ্রুত চিকিৎসা ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বা বিলম্বিত করতে সহায়ক হতে পারে। তবে এই সম্ভাবনাটি নিশ্চিত করতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়