শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, সামাজিক মাধ্যমে পরীমণির প্রতিক্রিয়া ভাইরাল

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। আর পুলিশের সাবেক এ কর্মকর্তাকে গ্রেপ্তার হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সেই আলোচনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি।

এ অভিনেত্রী প্রতিক্রিয়া জানালেও দীর্ঘ কোনো বক্তব্য কিংবা বাক্যে জানাননি, মাত্র একটি শব্দ লিখেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চ্যানেল 24 অনলাইনের করা ‘বেনজীর আহমেদকে কীভাবে গ্রেপ্তার’ করা হয়েছে এমন একটি সংবাদের ফটোকার্ড নিজ টাইমলাইনে শেয়ার করেছেন পরীমণি।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মজা’। তার এই একটি মাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরীমণির এই ক্যাপশন নিয়ে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রীর জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, ওই প্রসঙ্গের জন্যই হয়তো এদিন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক এ আইজিপি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজীর আহমেদ। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়