শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

বলিউড তারকাদের নিরাপত্তায় দেহরক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই একজন পরিচিত নিরাপত্তারক্ষী ইউসুফ ইব্রাহিম, যিনি কাছ থেকে দেখেছেন শাহরুখ খানের বহু অভিজ্ঞতা। সম্প্রতি তিনি আজমির শরিফে শাহরুখকে ঘিরে ঘটে যাওয়া এক ঘটনার কথা জানিয়েছেন।

ঘটনাটি ২০১১ সালের। আইপিএল চলাকালে বিরতির সময় শাহরুখ খান রাজস্থানের আজমির শরিফ দরগায় যান। সে সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইউসুফ। তিনি জানান, সেদিন ছিল শুক্রবার এবং জুমার নামাজের সময় হওয়ায় দরগায় ছিল অস্বাভাবিক ভিড়।

ইউসুফ বলেন, “আমরা পৌঁছানোর পরই বুঝতে পারি দিনটি ঠিক হয়নি। সাধারণত শুক্রবারে ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে, কিন্তু শাহরুখকে দেখে সেই ভিড় আরও বেড়ে যায়। মানুষ এতটাই উন্মুখ হয়ে পড়েছিল যে ধাক্কাধাক্কির মধ্যে তাকে প্রায় গাড়িতে তুলে আনতে হয়।”

তিনি আরও জানান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তবে এত প্রতিকূল অবস্থার মধ্যেও শাহরুখ খান ছিলেন শান্ত ও সংযত। ইউসুফের ভাষায়, “তিনি কখনোই মাথা গরম করেননি। তিনি বোঝেন, ভক্তরা তাকে কতটা ভালোবাসে।”

এই ঘটনাটি শাহরুখ খানের জনপ্রিয়তা এবং ভক্তদের উন্মাদনার আরেকটি উদাহরণ হিসেবে উঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়