শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত জিততে পারলেন না সোহম

ভারতের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের ফলাফল এখন সবার জানা! টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে পড়লো তৃণমূল কংগ্রেস! এবার মমতা ব্যানার্জীর দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বেশকিছু তারকা মুখ। তাদের মধ্যে অন্যতম কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সোহম চক্রবর্তী!

ভোট গণনার শুরুতে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তীর। নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রথম দিকের একাধিক রাউন্ডে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগিয়েছে, ততই কমতে থাকে সেই লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় ছিনিয়ে নেন।

চূড়ান্ত ফলাফলে ১০,১৮৫ ভোটে পরাজিত হন নায়ক সোহম। ফলে টানা জয়ের ধারা বজায় রাখা আর হলো না তাঁর। ২০২১ সালে জয়ের পর ২০২৬-এর নির্বাচনে কেন্দ্র পরিবর্তন করে লড়াই করলেও, শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হলো এই তারকা প্রার্থীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়