শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হটাৎ স্টেডিয়ামে কেন সাইফের ওপর মেজাজ হারালেন কারিনা

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরের ম্যাচ উপভোগ করতে পরিবারসহ মাঠে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অভিনেত্রীর সঙ্গে ছিলেন সাইফ আলি খান, তাদের সন্তান তৈমুর ও জেহ এবং ইব্রাহিম আলি খান, যিনি সাইফ আলি খানের আগের পক্ষের সন্তান। সেখানেই মেজাজ হারাতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি সাইফের দিকে তাকিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুরো মুহূর্তটাই ক্যামেরা বন্দি হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। 

সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরে গ্যালারি থেকে দলকে সমর্থন করছিলেন। একাধিক ভিডিওতে পরিবারকে বেশ আনন্দ ও মজা নিয়ে খেলা উপভোগ করতে দেখা গেছে। এসবেরই মাঝে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা পরিবারের বিব্রতকর একটি মুহূর্ত দেখা যায়। 

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে একটি লিফটের কাছে পরিবারটি অপেক্ষা করছে, এমন সময় সেখানে বিশাল ভিড় জমে যায় এবং ভক্তরা ছবি তোলার চেষ্টা করতে থাকে। এই ব্যস্ত মুহূর্তে কারিনাকে বেশ অস্বস্তিতে দেখা যায় এবং তিনি কাছের একজনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। যদিও এর কারণ স্পষ্ট নয়। একপর্যায়ে সবাই মিলে যখন লিফটে গিয়ে উঠছেন, তখন সাইফের ওপরেও হালকা মেজাজ দেখিয়ে ফেলেন কারিনা কাপুর। তিনি সাইফের দিকে ফিরে জিজ্ঞেস করেন— কী হচ্ছে?

যদিও ঘটনাটি সাময়িক উত্তেজনা তৈরি করেছিল। পরে কারিনাকে আবার স্বাভাবিকভাবেই গ্যালারিতে ফিরে পরিবারের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়। তার হাসিমুখ ও স্বচ্ছন্দ আচরণই ইঙ্গিত দেয় যে, সমস্যা দ্রুত মিটে গিয়েছিল। অভিনেত্রীও নিজেকে সামলে নেন। ম্যাচের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮ রানে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

উল্লেখ্য, সাইফ আলি খান ও অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন। অমৃতা সাইফের থেকে বেশ অনেকটাই বড় ছিল। বিয়ের পরপর প্রথমে সারা (১৯৯৫) ও পরে ইব্রাহিম আলি খানের (২০০১) জন্ম হয়। ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়। এরপর সাইফের জীবনে আসেন কারিনা কাপুর খান। দীর্ঘ পাঁচ বছর লিভ ইন করার পর ২০১২ সালে তারা বিয়ে করেন। সাইফ ও কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান, তার জন্ম ২০১৬ সালে। দ্বিতীয় সন্তান জেহ (জাহাঙ্গীর আলি খান) জন্মায় ২০২১ সালে। তবে সাইফের আগের পক্ষের দুই সন্তান, ইহ্রাহিম ও সারার সঙ্গেও বেশ সুন্দর সম্পর্ক কারিনা কাপুরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়