মনিরুল ইসলাম: শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান। বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে। শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হচ্ছ।
প্রসঙ্গত,,এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেপ্লেক্সে সায়েন্স ফিকশন সিনেমা 'প্রোজেক্ট হেইল মেরি' (Project Hail Mary) উপভোগ করেন।