শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতি শেষে মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। মাঝে দীর্ঘদিন অসুস্থতার কারণে লাইভ কনসার্ট থেকে দূরে থাকার পর আবারও মঞ্চ মাতাতে দেখা যাবে এই কানাডিয়ান তারকাকে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’-এ পারফর্ম করবেন তিনি। 

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিচ্ছেন বিবার।

সে সময় তিনি ভক্তদের জানান, র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তার মুখের এক পাশ অবশ হয়ে যায়। এরপর দীর্ঘদিন চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর দেন তিনি। গত বছর থেকে আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন এই তারকা। 

উৎসবের প্রথম ধাপ ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। শেষ হবে শনিবার (১১ এপ্রিল)। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শো-তে অংশ নিতে পারেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। 

বিবার ছাড়াও এবারের কোচেলা উৎসবে আরও অনেক আন্তর্জাতিক খ্যাতিমান তারকার উপস্থিতি থাকছে। সাবরিনা কারপেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ নানা ঘরানার শিল্পীরা পারফর্ম করবেন। ফলে সংগীতপ্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে বহুল প্রতীক্ষিত এক আয়োজন। 

এদিকে শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি বিবার। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। পরে আসে ‘সোয়্যাগ টু’, যা তাকে আবারও সংগীত অঙ্গনে আলোচনায় নিয়ে আসে এবং মঞ্চে ফেরার পথ তৈরি করে। 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বসংগীতের অন্যতম বড় মিলনমেলায় পরিণত করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়