শিরোনাম
◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না!

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর কাপুরের নতুন কাস্টিং: স্ত্রী ও সাবেক প্রেমিকার সঙ্গে একই দৃশ্যে

নব্বই দশকের রোমান্টিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা মনে আছে বৈকি। রাহুল, অঞ্জলি আর টিনার সেই বন্ধুত্ব, প্রেম আর বিরহের গল্প আজও অমলিন সিনেমাপ্রেমী দর্শকদের?

তবে এবার সেই নস্টালজিয়াকে এক ধাক্কায় ২০২৪ সালের আবহে ফিরিয়ে আনল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান সময়ের বাস্তবতায় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাটকে জুটি হিসেবে ব্যবহার করে করণ জোহর তার শেষ ব্লকবাস্টার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নির্মাণ করেছিলেন। 

তবে এআইয়ের এই কাল্পনিক কাস্টিং যেন ভক্তদের মনে এক নতুন আলোচনার জন্ম দিল। যেখানে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির বদলে দেখা যাচ্ছে, বর্তমান প্রজন্মের তারকাদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক এআই-নির্মিত ভিডিও  এবং ছবিতে দেখা গেছে এক অদ্ভুত কাস্টিং। যেখানে শাহরুখের আইকনিক 'রাহুল' চরিত্রে ধরা দিয়েছেন রণবীর কাপুর। তার পাশে 'অঞ্জলি' হয়েছেন স্ত্রী আলিয়া ভাট আর 'টিনা'র সেই গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুরের সাবেক প্রেমিকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মূল ছবিতে আমান চরিত্রে সালমাান খান যে চমক দিয়েছিলেন, এআই সংস্করণে সেই জায়গায় দেখা যাচ্ছে রণবীর সিংকে।

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পরিচালক করণ জোহরও গত বছর সানিয়া মির্জার একটি পডকাস্টে এ সিনেমার আধুনিক কাস্টিং নিয়ে মুখ খুলেছিলেন। তবে করণের পছন্দ ছিল কিছুটা ভিন্ন। তিনি রাহুল হিসেবে রণবীর সিংকে দেখতে চাইলেও অঞ্জলি হিসেবে আলিয়া ভাট এবং টিনা হিসেবে অনন্যা পান্ডেকে বেছে নেওয়ার কথা বলেছিলেন। এমনকি টিনা চরিত্রের জন্য জাহ্নবী কাপুর কিংবা সারা আলি খানের নামও তার ভাবনায় ছিল।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দীপিকা পাাড়ুকোনের এক ভক্তের পেজ থেকে শেয়ার করা এই এআই সংস্করণে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই বিখ্যাত ফ্রেন্ডশিপ ব্যান্ড টানাটানির দৃশ্য থেকে শুরু করে মূল পোস্টার— সবকিছুই নতুন তারকাদের মুখ বসিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে— যদি সত্যিই এই কাস্টিং নিয়ে 'সিজন টু' কিংবা রিমেক তৈরি হয়, তবে দর্শক তা কতটা গ্রহণ করবেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়