শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল ভারতের মানচিত্র’ নিয়ে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউড নিজের মেধা আর পরিশ্রমে বিশ্বমঞ্চে ভারতের জয়গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। আর তাতেই বাধে বিপত্তি। 

নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইলেও কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়