শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

 ১০ ফেব্রুয়ারি ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হবে

মনিরুল ইসলাম: আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার' প্রদান করা হবে। এ উপলক্ষে চ্যানেল আই এর প্রাঙ্গণে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানীত অতিথি হিসেবে থাকবেন, মতিউর রহমান চৌধুরী, প্রধান সম্পাদক দৈনিক মানবজমিন। সভাপতিত্ব করবেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। 

অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হবে।পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় আব্দুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বই শাখায় দিদারুল আলম।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।  আজ মঙ্গলবার  পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়