শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হৈহুল্লোড়, আনন্দ - উচ্ছ্বাসে হয়ে গেলো চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলা 

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে  অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা।  ছিলো প্রাণের উচ্ছ্বাস।  কুশল বিনিময়। আড্ডা। নবীন- প্রবীণদের পদচারণা। চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র শিল্পী, বিনোদন সাংবাদিকরা মেতে ছিলেন দিনব্যাপী হৈ-হুল্লোড়ে। ছিলো প্রীতি ফুটবল  আর ত্রুিকেট ম্যাচ। পরিচালকদের পরিবারের লোকজন মেতে পড়েন মিউজিক পিলো খেলায়।

এক দিন তারা হারিয়ে যান শহুরে কোলাহল থেকে গ্রামীন নির্জনতায়। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই আয়োজন। ছিলো পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ আবহ। এক অন্যদিন।  সুকন্ঠী গায়িকা কনা ও গায়ক রবি চৌধুরীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার  মধ্যদিয়ে শেষ হয় মিলনমেলা। সবায় ফিরেন যান  যার যার গন্তব্যে। 

ঢাকা থেকে অদূরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত মনোরম পর্যটনকেন্দ্র মডার্ন গ্রিন সিটি ছিল এবারের মিলনমেলার ভেন্যু। সবুজে ঘেরা পরিবেশে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের মিলনমেলা যেন হয়ে উঠেছিল এক স্মরণীয় উৎসব।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত ও গুণী ব্যক্তিত্ব। পরিচালকদের মধ্যে দেলোয়ার জাহান ঝন্টু, সাঈদুর রহমান সাঈদ, ছটকু আহমেদ, দেওয়ান নজরুল, ফজলে হক, রফিকুজ্জামান, দেওয়ান নাজমুল, সাদেক সিদ্দিকী, হাবিবুল ইসলাম হাবিব, সফি উদ্দিন সাফি,গাজী জাহাঙ্গীর, জাহিদ হোসেন, গাজী মাহবুব, নজরুল ইসলাম  খান,  দেবাশীষ বিশ্বাস, সাইমুন তারেক, ইস্পাহানি আরিফ জাহান, হাসিবুর রেজা কল্লোল, চয়নিকা চৌধুরী, গীতালী হাসান, ওয়াজেদ আলী সুমন, রবিন খান, সাঈফ চন্দন, পরিচালক সমিতির নির্বাচিত কমিটির নেতারাসহ সমিতিরব  সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া  চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম,  ফরমান আলী, জাহাঙ্গীর সিকদার এবং 
 চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা রোজিনা,  নায়িকা মুক্তি, রন্জিতা, নায়িকা আন্না, মাসুকা নাসরিন রাকা, বিন্দিয়া, বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম, তুষার আদিত্য,  দুলাল খান, রিমন মাহফুজ, বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুল্লাহ, রুহুল আমিন ভূইয়া, আসিফসহ আরও বিনোদন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, হাসি-আড্ডা ও পারিবারিক সময় কাটানোর সুযোগ। শিশু থেকে শুরু করে প্রবীণ-সব বয়সী অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে আরও রঙিন ও বর্ণিল। 

পরিচালক সমিতির সভাপতি শাহীন সুৃমন বলেন, চলচ্চিত্র পরিচালকদের পারস্পরিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করা এবং পরিবারসহ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে  নিয়েই এই মিলনমেলার আয়োজন।

পরিচালক সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল বলেন, আজকের দিনটিকে পরিবার- পরিজনদের মাঝে রঙ্গিন করে তোলার জন্য আমাদের আয়োজনের চেষ্টা আমরা সাধ্যমতো করার উদ্যোগ নিয়েছি। সবায় একটু আনন্দ পেলেই আমি মনে করি আমাদের পরিশ্রম সফল হবে।

সমিতির উপ মহাচিব কবীরুল ইসলাম  রানা বলেন, আমাদের আয়োজনে চেষ্টার কোন ত্রুটি ছিলো না। বড় আয়োজন আমরা সব কিছু সামাল দিয়েই শেষ করেছি। আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি সমিতির সদস্যরা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। আমরা চেষ্টা করেছি আয়োজন যাতে সুন্দর  হয়।চলচ্চিত্র পরিবারকে একসূত্রে বাঁধার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই  আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই মিলনমেলা সম্পন্ন করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি  প্রশংসা পেতে  পারেন বলে বিনোদন সাংবাদিকদের কেউ কেউ মন্তব্য করেন। তবে দুপুরের খাবার পরিবেশনায় একটু বিশৃঙ্খলা দেখা দেয়  । যা নিয়ে অনেককে মিশ্র প্রতিত্রুিয়া ব্যক্ত  করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়