শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন কখনো বাবার নাম বা পদবি ব্যবহার করেননি টাবু?

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী টাবু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, কেন তিনি কখনো তার বাবার নাম বা পদবি ব্যবহার করেননি। 

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে টাবু জানান, তার বাবা-মা যখন আলাদা হয়ে যান, তখন তার বয়স মাত্র তিন বছর।  এরপর তিনি হায়দরাবাদে মা ও দাদা-দাদির কাছেই বড় হন। বাবার সঙ্গে সময় কাটানোর তার কোনো স্মৃতিই নেই। তাই বাবার নাম বা পদবি তার জীবনে কখনো বিশেষ গুরুত্ব পায়নি বলে জানান এ অভিনেত্রী। 

টাবু বলেন, স্কুলজীবনেও তার নাম কেবল ‘টাবু’ বা ‘ফাতিমা’ হিসেবেই নথিভুক্ত ছিল এবং বাবার পদবি ব্যবহারের প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। এই সিদ্ধান্তের পেছনে কোনো তিক্ততা বা অভিযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি। টাবুর ভাষায়, এটি ছিল তার জীবনের বাস্তবতা থেকে আসা একেবারেই স্বাভাবিক একটি পছন্দ। 

‘দৃশ্যম’খ্যাত এ অভিনেত্রী আরও জানান, ছোট থেকেই শক্তিশালী ও আত্মনির্ভরশীল নারীদের মাঝে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে স্বাধীনচেতা করে তুলেছে। এমনকি ছোটবেলা থেকেই নিজের সিদ্ধান্ত নিজে নিতে তিনি অভ্যস্ত। 

উল্লেখ্য, টাবু বলিউডের অন্যতম সম্মানিত ও প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিত। তার অভিনয় দক্ষতার পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এর অন্যতম কারণ, বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো তিনি বিয়ে করেননি। একাকী জীবন বেশ উপভোগ করেন বলেও এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন টাবু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়