শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে গায়ক বি প্রাক, ১০ কোটি টাকা দাবি

বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুড়েও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা  সালমান খানের ‘টিকি’ও পায়নি বিষ্ণোই গ্যাং। কিন্তু যত রাগ গিয়ে পড়েছে তার ঘনিষ্ঠদের ওপর। বিগত বছরগুলোতে ভাইজানের কাছের মানুষকে ধমকে-চমকে নানাভাবে হুঁশিয়ারি দিয়ে আসছেন এ নিষিদ্ধ গোষ্ঠীটি। এবার বিষ্ণোইদের টার্গেটে জনপ্রিয় সংগীতশিল্পী বি প্রাক। 

দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর সম্প্রতি তৃতীয়বার বাবা হয়েছেন বি প্রাক। যে কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছিলেন এ সংগীতশিল্পী। এবার সেই গায়ককেই কিনা প্রাণনাশের হুমকি দিল বিষ্ণোইরা। 

এর আগে গত ৫ জানুয়ারি বি প্রাকের ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়ক দিলনূরের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। যদিও দিলনূর তখন ব্যস্ত থাকায় সেই ফোনটি ধরতে পারেননি। তবে চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই এক বিদেশি ফোন নম্বর থেকে উপদ্রব শুরু হয়। সেই ফোনটি ধরার পর দিলনূরের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি লাইন কেটে দেন। এরপরই একটি ভয়েস মেসেজ পান বি প্রাক ঘনিষ্ঠ ওই পাঞ্জাবি গায়ক। তখনই পিলে চমকে ওঠে তার! 

ওই ভয়েস নোটে পরিষ্কার বলা হয়, 'আমরা ১০ কোটি টাকা চাই।  এই বার্তাটা বি প্রাকের কাছে পৌঁছে দাও। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে কোনো দেশে যেতে পারো, কিন্তু বি প্রাক ঘনিষ্ঠ কাউকে সামনাসামনি পেলেই আমরা তার ক্ষতি করব। 

তবে এখানেই থামেনি ওই নিষিদ্ধ গোষ্ঠী। ভয়েস নোটে তারা আরও বলেন, 'আমাদের কোটি টাকা না দিলে বি প্রাককে বলো, ওকে জ্যান্ত পুঁতে দেব।' ঘটনার পরই মোহালি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন দিলনূর। যদিও খুনের হুমকি নিয়ে জনপ্রিয় গায়ক বি প্রাক এখনো পর্যন্ত কোনো রকম বিবৃতি দেননি, তবে জানা গেল, পাঞ্জাব পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়