শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়ে নিয়ে যা বললেন আমির

বলিউডে নিখুঁততার প্রতীক হিসেবে পরিচিত আমির খান, তবে ব্যক্তিজীবনে তার গল্পটা যেন ঠিক উল্টো। দীর্ঘ ২৫ বছর ধরে ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও গুরুতর অভিযোগ ঘিরে চলা গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি সেই নীরবতা ভেঙে ভাইয়ের আনা গুরুতর অভিযোগের জবাব দিয়েছেন আমির খান।

এই বিরোধের সূচনা হয় ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মেলা’ থেকে। আমির খানের ক্যারিয়ারের অন্যতম ব্যর্থ এই ছবিতেই বড় পর্দায় অভিষেক হয়েছিল ফয়সাল খানের। কিন্তু সিনেমাটি মুক্তির পর থেকেই দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরে। ফয়সালের অভিযোগ, শুটিংয়ের সময় তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করা হতো এবং তিনি নিজের জীবন নিয়েও শঙ্কায় ছিলেন।

পরবর্তী সময়ে ফয়সাল খান আরও বিস্ফোরক দাবি করেন। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ প্রমাণ করে ঘরে আটকে রাখা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, একদিন প্রায় ৪০ জন লোক তার বাড়িতে ঢুকে জোর করে ওষুধ খাওয়ায় এবং যোগাযোগের সব উপায় বন্ধ করে দেয়। তিনি দাবি করেন, সেদিন পালাতে না পারলে হয়তো আজীবন বন্দি জীবন কাটাতে হতো। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পত্তি থেকেও নিজেকে সরিয়ে নেন ফয়সাল।

ভাইয়ের এসব অভিযোগ নিয়ে এবার আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন আমির খান। তিনি বলেন, “আমি আর কী করতে পারি? এটা আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি। আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?”

কোনো পাল্টা অভিযোগ বা কাদা ছোড়াছুড়িতে না গিয়ে আমির আরও বলেন, তিনি চান ফয়সাল আবার অভিনয়ে ফিরুক। তার কথায়, “যদি ইন্ডাস্ট্রিতে কেউ ফয়সালকে কাজ দিতে রাজি না হয়, তাহলে আমি নিজেই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

দীর্ঘদিনের এই পারিবারিক দ্বন্দ্বে আমির খানের এই অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিতর্কের বদলে সম্পর্ক জোড়া লাগানোর বার্তাই যেন দিতে চাইছেন বলিউডের এই তারকা। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়