শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দ্য হাউসমেইড’-এ” সিনেমায় নগ্নতা ও অন্তরঙ্গ দৃশ্য বাদ, ৮ মিনিট কাটা পড়ল সেন্সরে (ভিডিও)

অস্ট্রেলিয়ান অভিনেত্রী সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিড অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তি পেয়েছে ১৯ ডিসেম্বর। ছবিতে অভিনয় ও টান টান সম্পর্কের উপস্থাপনার জন্য ইতিবাচক রিভিউ পাচ্ছে। ব্যবসাও ভালোই করছে। সিনেমাটি এখন মুক্তি পাবে ভারতে। তবে মুক্তির আগে ছবিটির নগ্ন দৃশ্য কেটে দিয়েছে দেশটির সার্টিফিকেশন বোর্ড।

ভারতীয় সার্টিফিকেশন বোর্ড বেশ কয়েকটি বদল দিয়েছে সিনেমাটিতে। এর মধ্যে নগ্ন দৃশ্য কর্তন ছাড়াও কয়েকটি দৃশ্যে অডিও মিউট করে দিতে বলেছে। 

ছবিটির ৮ মিনিটের দৃশ্য কেটে দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক কালে ভারতীয় সেন্সর কর্তৃক কোনো সিনেমার সর্বোচ্চ কর্তন।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, সিডনি সুইনির একটি দীর্ঘ, অন্তরঙ্গ দৃশ্য ভারতের সংস্করণে দেখা যাবে না। একই ধরনের আরেকটি দৃশ্যও কাটা হয়েছে। এ ছাড়া আমান্ডা সেফ্রিডের একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে। তবে প্রধান অভিনেতা ব্র্যান্ডন স্কলেনারের একটি অংশ পুরো বাদ না দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।

ফলে মূল সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ১১ মিনিট ৪৬ সেকেন্ড হলেও ভারতের সংস্করণের দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫ মিনিট ৪৬ সেকেন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়