শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানালেন সালমান খানসহ বলিউডের তারকা সমাজ

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর সম্পর্ক দারুণ ছিল। বিভিন্ন সময় দুই তারকা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। বহুবার ভাইজানকে নিজের ছেলে বলে উল্লেখ করেন ধর্মেন্দ্র। কিংবদন্তির প্রয়াণে শোকাহত সালমান। এই প্রবীণ অভিনেতা  গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন ভাইজান।

ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৩১ অক্টোবর শ্বাসকষ্টের কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর ছাড়া পাওয়ার পর তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। বাড়ি ফিরেও তার অবস্থা ভালোছিল না। অবশেষে ২৪ নভেম্বর কালজয়ী অভিনেতা মারা যান।

‘বিগ বস ১৯’-এর সর্বশেষ পর্বে ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শোর উপস্থাপক সালমান খান। ভাইজান বলেন, এই গত সপ্তাহটা কেটেছে মানত করে, প্রার্থনা করে; আর চোখের পানি ফেলতে ফেলতে। দেশ একটি বড় ধাক্কা খেয়েছে, ভক্তরা ভীষণভাবে কেঁপে উঠেছে, ইন্ডাস্ট্রিও গভীর আঘাত পেয়েছে। 

সালমান বলেন, আপনারা বুঝতেই পারছেন, আমি কাকে নিয়ে কথা বলছি— ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। ইচ্ছা হচ্ছিল, যেন এ সপ্তাহের বিগবসের এই উইকএন্ড কা ভার আমাকে করতে না হতো। কিন্তু জীবন এগিয়ে চলে। 

‘সেলিব্রেশন অব লাইফ’ শিরোনামে এ প্রার্থনাসভাটি ব্যান্ড্রার তাজ ল্যান্ডস এন্ডসে অনুষ্ঠিত হয়, যেখানে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেঠি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সোনু সুদ, আনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান, অনিল শর্মা, করণ জোহর এবং রেখাসহ বহু তারকা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়