শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচালক রাফায়েল আহসানকে বিয়ে করলেন অভিনেত্রী মম

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেন এই অভিনেত্রী। এদিন ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা।

রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। এই সময়টা তারা প্রেমের সম্পর্কে ছিলেন। এরপর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন। দুজনে পরিবারকে জানালে পারিবারিকভাবে বিয়ের আয়োজন হয়।

মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’

২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করলেও তার আগে টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেন মম। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেটিতে তিনি সহশিল্পী ছিলেন। মুক্তির দিক দিয়ে মমর প্রথম চলচ্চিত্র জুলফিকার জাহেদির সিনেমা ‘কাগজ’। 

অন্যদিকে রাফায়েল আহসান ‘নয়ছয়’ নামে একটি সিনেমা পরিচালনা করেছেন। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। কয়েক বছর ধরে তিনি প্রযোজনাও করছেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনার সঙ্গে যুক্ত তিনি।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়