শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো আলমের সিনেমা ‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’ !

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয় ও গানের পাশাপাশি নাম লিখেছেন রাজনীতিতেও। সবশেষ গেল বছর ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে সাবেক তথ্য-প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী করেছিলেন হিরো আলম। প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা।

কিন্তু হিরো আলম তখন জানান, কোনো দুর্বৃত্তরা না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাকে পিটিয়েছে।

সেই আরাফাতকে এখন খুঁজছেন হিরো আলম। যা ক’দিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এবার জানালেন, আরাফাতকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন। নাম ‘আরাফাতের চার বউ’। সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়েও সিনেমা বানাচ্ছেন তিনি। ‘মাস্তান হারুন’ নামের সিনেমাটি নির্মাণ করবেন ইভান মল্লিক। আর দুটি সিনেমাই প্রযোজনা করবেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী।

সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্পই তুলে ধরব।’

তিনি আরও বলেন, ‘আরাফাত, সে আমার বিপরীতে নির্বাচন করেছে। কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত, তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিজীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই “আরাফাতের চার বউ” ছবিটি তৈরি হবে। আশা করি, ছবি দুটির মধ্যদিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখবে।’

সিনেমা দুটিতে কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাগী মাস থেকে ছবির দুটির শুটিং শুরু হবে। এর মধ্যেই আমরা অভিনয় শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়