শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:১৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে

দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালট পেপারের নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালটে আর সব রাজনৈতিক দলের প্রতীক থাকবে না। বরং সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ও তাদের নির্ধারিত প্রতীকই কেবল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, শুক্রবার রাতে কমিশনের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বর্তমান পোস্টাল ব্যালটের নকশাকে জটিল উল্লেখ করে দলটি উদ্বেগ প্রকাশ করে এবং তা পরিবর্তনের প্রস্তাব দেয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, পোস্টাল ব্যালট সাধারণ ব্যালট পেপারের মতো সহজ ও স্পষ্ট হওয়া উচিত, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে বিপুলসংখ্যক ভোটার পোস্টাল ব্যালট ব্যবহার করবেন। এমন অবস্থায় সব প্রতীক রেখে ব্যালট জটিল না করে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক রাখলে ভোট প্রদান সহজ হবে।

একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে ব্যালট পেপারের প্রথম সারিতে ‘দাঁড়িপাল্লা’, ‘হাতপাখা’ ও ‘শাপলা কলি’ প্রতীক রাখা হয়েছে। তিনি এই ধরনের বৈষম্য দূর করার দাবি জানান।

প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যালট পেপার ছাপার ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রম বা রাজনৈতিক দলের নিবন্ধনের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর আপত্তি ও ভোটারদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন এখন পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়