শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৩ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

মনিরুল ইসলাম: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনটি হবে “লাইনচ্যুত রেলকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো”।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরোর সম্মেলন কক্ষে ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’র একটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইপিডির সহযোগিতায় ‘সিটিজেন অবজারভেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল পার্লামেন্ট ইলেকশন–২০২৬’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়।

বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি—মন্তব্য করে সানাউল্লাহ বলেন, নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৩০০টি সংস্থা আবেদন করেছিল, সীমাবদ্ধতার কারণে ৮১টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। অতীতের মতো পক্ষপাতমূলক কাজ করলে কমিশন অযথা বিতর্কিত হয়—এ ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া যাবে না।

তিনি নতুন নিবন্ধিত সংস্থাগুলোর উদ্দেশে বলেন, “আপনারা অতীতের সংস্থাগুলোর মতো কাজ করবেন না। মৌলিক বিষয়গুলোর ব্যত্যয় না ঘটে—সেদিকেও খেয়াল রাখবেন। এই নির্বাচনে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কমিশনের পূর্ণ সমর্থন থাকবে।”

২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “লাইনচ্যুত একটি ট্রেনকে ন্যূনতম রিপেয়ার করে আবার লাইনে তোলার মতো—আমরা অন্তত গতি দিতে চাই। এটা পারলে সেটাই হবে প্রথম বড় সাফল্য। এরপর আরও উন্নতির দিকে এগোতে হবে।”

তিনি আরও বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের ‘তৃতীয় নয়ন’। তাই পর্যবেক্ষণ যেন মানসম্মত হয় এবং নীতিমালার মধ্যে থেকে হয়—এ ব্যাপারে ইসি সহযোগিতা করবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএফইডির সদস্যসচিব হারুন উর রশীদ। তিনি বলেন, কোনো দলের পক্ষে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দেওয়া হবে না। দায়িত্বশীল পর্যবেক্ষণের জন্য একটি আচরণবিধি তৈরি করা হয়েছে। দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি তিন ধাপে তথ্য সংগ্রহ করা হবে।

ইপিডির প্রকল্প পরিচালক অ্যানেসটাসিয়া এস. উবাইয়া বলেন, “নির্বাচনে কে জিতল বা হারল—সেটা নয়; আমরা ভোটার ও নাগরিকের দৃষ্টিতে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করি।”

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দীপক এলমার বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সবাই মিলে কাজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়