শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা ড্রেস, ব্যাগ ও জুতা পাবে জানালেন শিক্ষামন্ত্রী

আসছে জুলাইয়ে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একলাখ শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।  
 
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। পর্যায়ক্রমে এ কর্মসূচি বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে নিতে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে।
 
দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নিলো সরকার।
 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৮,৬০৭টি। এরমধ্যে এককোটি ৬ লাখের বেশি শিক্ষার্থী লেখাপড়া করে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি বিদ্যালয়ে। এদিন সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
 
ওই বৈঠক শেষে তিনি বলেন, প্রাথমিকভাবে প্রতি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাবে। এরমধ্যেই বিতরণের জন্য একলাখ সেট পাওয়া গেছে।
 
পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এ কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ে, যেখানে ব্যবসায়ীদের সহযোগিতা নেয়া হবে বলে জানান তিনি।
  
এসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়