শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইান ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীকালে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দ্বিতীয় সভায় অতিরিক্ত আরও শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ৪০৩ জন।

নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে— বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়