শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:০৫ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ১২:০১ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

রয়টার্স প্রতিবেদন: নতুন তহবিল সংগ্রহের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ (এআইআইবি) প্রধান উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছে ঢাকা।

জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক অর্থায়ন চাইছে বাংলাদেশ। ইরান যুদ্ধের জেরে  বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এই উদ্যোগ নিয়েছে।

সাড়ে ১৭ কোটি মানুষের এই দেশ তার জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করে থাকে। ঘাটতি পূরণে রাষ্ট্রীয় সংস্থাগুলো ক্রমবর্ধমান হারে অস্থিতিশীল আন্তর্জাতিক বাজারের দিকে ঝুঁকছে। সরকার জ্বালানি রেশনিং করে এলেও ঈদুল ফিতর উপলক্ষে এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ শুক্রবার জানিয়েছেন, নতুন তহবিল সংগ্রহের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ (এআইআইবি) প্রধান উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করছে ঢাকা।

তিতুমীর রয়টার্সকে বলেন, 'তেল ও জ্বালানি খাতে সহায়তার জন্য বহুপাক্ষিক সংস্থাগুলো থেকে তহবিল পাওয়ার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।'

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বিদ্যমান কর্মসূচির আওতায় প্রায় ১.৩ বিলিয়ন ডলার পাওয়া যাবে। এছাড়া এডিবির প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তার পাশাপাশি আরও ২৫০ থেকে ৫০০ মিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।

তিনি বলেন, 'আইএমএফ-এর একটি প্রতিনিধি দল এখন সফর করছে...তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের অনুরোধ করব যাতে তহবিলটি জুলাই মাসের পরিবর্তে এখনই ছাড় করা হয়, যাতে আমরা বর্তমান অর্থবছরের মধ্যেই তা পেয়ে যাই।'

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়া, দাম বৃদ্ধি এবং সরবরাহ পথ নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই তহবিলের প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে পড়েছে।

তিতুমীর বলেন, 'যেকোনো পরিস্থিতিতেই আমাদের তেল ও জ্বালানি খাতের বিনিয়োগ প্রবাহ ব্যাহত হতে দেওয়া যাবে না। আমরা অর্থায়নের প্রাপ্যতা নিশ্চিত করব এবং জ্বালানির উৎস বহুমুখী করব।'

তিনি আরও জানান, কোনো একটি নির্দিষ্ট উৎসের ওপর অতি-নির্ভরতা এড়াতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, নাইজেরিয়া এবং মধ্যপ্রাচ্যের উৎপাদকদের কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উপায় খুঁজছে বাংলাদেশ।

বিশ্ববাজারে দাম বাড়লেও ঢাকা এর বোঝা সাধারণ ভোক্তাদের ওপর চাপানোর পরিকল্পনা করছে না বলে তিনি জানান।

তিতুমীর বলেন, 'আমরা জ্বালানির দাম বাড়াচ্ছি না। আমরা প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করব যাতে অর্থনীতিতে কোনো স্থবিরতা না আসে।' সরকার বেসরকারি খাত থেকে ঋণ নেওয়ার চেয়ে বহুপাক্ষিক সংস্থাগুলোর সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। অনুবাদ: টিবিএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়