শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৯:৪৩ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে এক হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এখন থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ফেব্রুয়ারির জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এ ঘোষণায় দাম কমেছে অটোগ্যাসেরও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এ দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়