শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল মার্চ পর্যন্ত

২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় একমাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ল। এর আগে তিন দফা এক মাস করে সময় বাড়ানো হয়, যা শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে রিটার্ন দাখিলে নতুন করে সময় বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়।

উল্লেখ্য, প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সময় আরও বাড়ানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়