শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জানুয়ারি) এসংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে তা শেয়ার করা হয়। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এসংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, তফসিলি ব্যাংকসমূহের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন শাখা/উপ-শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং আগত সেবা প্রত্যাশী নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের আবশ্যকতা রয়েছে। কর্মক্ষেত্রে পর্যাপ্তসংখ্যক নারীবান্ধব ওয়াশরুম না থাকায় নারী কর্মকর্তারা এবং আগত নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা।

পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত ওই সার্কুলারে আরো বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা/উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতা নারীদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ব্যবস্থা রাখার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়