শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচল কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার, বন্ধ আন্তঃব্যাংক লেনদেন

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় সার্ভার ‘ডাউন’ হয়ে পড়েছে। এতে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ইন্টারনেট ব্যাংকিং এবং চেক ক্লিয়ারিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই বিভ্রাট শুরু হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

সার্ভার অচল থাকায় কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেন, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার, অনলাইন পেমেন্ট এবং স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজের আকস্মিক ওঠানামার কারণে বিকেল ৪টার পর পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। ফলে সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। তবে আমাদের পূর্ণাঙ্গ কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে।’

কখন নাগাদ সার্ভার পুরোপুরি ঠিক হবে তা সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও মুখপাত্র আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এদিকে সার্ভার জটিলতার কারণে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের গ্রাহকদের খুদে বার্তা (এসএমএস) ও নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করেছে। গ্রাহকদের পাঠানো বার্তায় ব্যাংকগুলো জানিয়েছে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি সেবা সাময়িকভাবে অকার্যকর রয়েছে। সিস্টেম দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়