শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের অনুমোদন মিলতেই বাংলাদেশ ছাড়ল ভুটানের ট্রানশিপমেন্ট চালান

বুড়িমারী স্থলবন্দরে দুই দিন ধরে আটকা ভুটানের পণ্যের চালানটি অবশেষে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অনুমোদনের পর বিকালে কন্টেইনার ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে গেছে বলে বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান।

ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি গত ২৮ নভেম্বর বুড়িমারী বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অনুমোদন না থাকায় এটি বন্দরেই আটকা করছিল।

মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরের পরে অনুমোদন পাওয়ায় আমরা কাস্টমসের প্রক্রিয়া শেষ করে পাঠিয়ে দিয়েছি। বিকেলই ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।’

তিনি আরও বলেন, এটি ট্রানশিপমেন্টের প্রথম চালান। এখন থেকে অন্যান্য চালানও নিয়মিতভাবে যাবে।

২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রটোকল চুক্তি সই হয়। পরের বছর এপ্রিলে ভুটানে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্টের চালান পাঠানোর সিদ্ধান্ত হয়।

তারই অংশ হিসেবে ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং থাইল্যান্ডের থেকে এই চালানে ছয় ধরনের পণ্য— ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আমদানি করেছে। এটি ব্যাংককের ল্যাম চ্যাবাং বন্দর থেকে গত ২২ নভেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর কনটেইনার ট্রাকটি সড়ক পথে ভুটানের উদ্দেশ্যে গত ২৮ নভেম্বর বুড়িমারীর স্থলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়