শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ড ছাড়াও স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে সাধারণ জনগণ

ফ্যামিলি কার্ডের বাইরেও সাধারণ জনগণ স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবে তারা।

রাজধানী ছাড়া দেশের কয়েকটি জেলায় আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে (শুক্রবার বাদে) ১৪ দিন নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুর ইত্যাদি জেলায় টিসিবি পণ্যের ট্রাক যাবে।

আরও বলা হয়, ফ্যামিলি কার্ডের বাইরে সবাই এসব পণ্য কিনতে পারবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবে। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা লিটার, চিনি ৮০ আর মশুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবে তারা।

প্রতিদিন ৬১টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ভোক্তা জন্য পণ্য বরাদ্দ থাকবে বলেও জানায় টিসিবি।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়