শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে করে ফ্রান্সে ইয়াবা পাঠানোর চেষ্টা, অতঃপর...

এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। ফ্রান্সে পাঠানোর জন্য এ ট্যাবলেটগুলো কার্গোর মালামালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট-৮–এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এই মাদক শনাক্ত করা হয়।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিসে রপ্তানির জন্য বুকিং দেওয়া মালামালের ভেতরে লুকিয়ে রাখা ছিল এই চার হাজার পিস ইয়াবা। স্ক্রিনিংয়ের সময় কর্তব্যরত এভসেক সদস্যদের সতর্কতায় ট্যাবলেটগুলো শনাক্ত হয়।

ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণেই এই চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়